শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও)

ছাত্রদল পরিকল্পিতভাবে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, ছাত্রদল রাজনৈতিক ব্যবচ্ছেদে ও ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত।

আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদল একটি বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্যা দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা কাউকেই নির্দোষ দাবি করছি না। আমরা বলতে চাচ্ছি, ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে এখানে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে, সেই ফুটেজ থেকেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বুঝা যাচ্ছে না। তার পরিবার ভিডিও ফুটেজ থেকে আটজনকে নিহতের পরিবার এজাহারভুক্ত করেছেন। আমরা একবারও বলিনি, তারা নির্দোষ। কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে যেভাবে এখানে টানা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমরা মনে করি এটা একদমই উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। এই ঘটনা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেইসঙ্গে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটির নেতারা। উৎস: নিউজ২৪ ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়