শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের

রিয়াদ হাসান: [২] ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বলেছেন, কোটা সংস্কারের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে দেশের ছাত্রসমাজের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার সাধারণ শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, সন্ত্রাসীদের নির্বিচার আক্রমণের শিকার হয়েছেন পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী।

[৩] তারা আরও বলেন, সন্ত্রাসীরা ছাত্রী শিক্ষার্থীদেরও রাজপথে ফেলে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় পৈশাচিক হামলা চালিয়েছে। তাদের হিংস্র ছোবলের হাত থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে আশ্রয় নেয়া শিক্ষার্থীরাও রেহাই পায়নি।

[৪] মঙ্গলবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। এই বিবৃতি দিয়েছেন আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, খোন্দকার লুৎফর রহমান এবং আসাদুর রহমান খান আসাদ।

[৫] নেতারা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, শত শত ছাত্র-ছাত্রীর হতাহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশবাসীকে এহেন ঘৃণ্য পাশবিকতার বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়ার জন্যও আহ্বান জানান তারা।

[৬] তারা বলেন, সরকার প্রধানের প্রত্যক্ষ মদদে পরিচালিত ছাত্রলীগের সন্ত্রাসীদের সোমবার এহেন নারকীয় হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর ৭১’র ২৫শে মার্চের হানাদার বাহিনীর নৃশংস হামলাকে মনে করিয়ে দেয়।

[৭] নেতারা সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি নিজেদের শরীরের রক্ত ঝরিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের হিংস্র হামলা মোকাবিলা করে সাধারণ শিক্ষার্থীরা অসম সাহসিকতার পরিচয় দেয়ায় তাদেরকে অভিবাদনও জানান তারা।

[৮] নেতারা আরও বলেন, হামলা করে রক্ত ঝরিয়ে হতাহত করে অতীতে ছাত্রসমাজ ও জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই স্তব্ধ করা যায় নাই, এবারও যাবে না। ছাত্রসমাজ তার অমিত তেজ আর বিপুল প্রাণশক্তি নিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাবি আদায়ে আবারো রাজপথে নেমে এসেছে, তাদের বিজয় অনিবার্য। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ