শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফ বাধ্য হয়ে গুলি করে, তবুও আমরা প্রতিবাদ করি: বিজিবি’র মহা পরিচালক

নুরনবী সরকার, লালমনিরহাট: [২] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশি চোরাচালানকারীরা যখন ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে ভারতীয় বিএসএফ’কে আক্রমন চালায় তখন বিএসএফ অনেকটা বাধ্য হয়ে গুলি করেন। তারপরও আমরা বরাবরেই ভারতকে বলে আসছি হত্যা কোনো সমাধান নয়। আমরা সীমান্তে হত্যা বন্ধে কাজ করছি। আমরা এসব ঘটনার প্রতিবাদ করে আসছি।

[৩] বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গুরপোতায় বিজিবি-বিএসএফ’র বৈঠক ও হাতীবান্ধায় ত্রাণ বিতরণ শেষে গণ্যমাধ্যমে এসব কথা বলেন তিনি।

[৪] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবি’র মহা পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী মাদক প্রসঙ্গে বলেন, যে জিনিসের চাহিদা থাকে সেটা সেভাবেই হোক সরবরাহ হবে, হাতের কাছে পাওয়া যাবে। সে কারণে আমাদের আগে যুব সমাজকে মাদকের ভয়াবহতা নিয়ে ধারনা দিতে হবে।

[৫] দহগ্রাম-আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সে কারণে এমনটি হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি অবৈধ অনুপ্রবেশ বন্ধে।

[৬] এসময় উপস্থিত ছিলেন বিজিবি’র সদর দপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ