শিরোনাম
◈ সহজ হবে বিদেশি অর্থ লেনদেন: পেপ্যাল-পেওনিয়ার সেবার পথ খুলে দিল বাংলাদেশ ব্যাংক ◈ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ◈ ৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যা তদন্তের অপ্রকাশিত প্রতিবেদন ◈ শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার ◈ ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেতে যা করতে হবে ◈ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১২:৪২ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লী কিংয়ের আমন্ত্রণে সে দেশে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বুধবার দিবাগত রাতে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফ্লাইটটি দেশের উদ্দেশে যাত্রা করে। বাসস

[৩] বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা ছিলো। অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে কয়েক ঘণ্টা আগে বেইজিং ত্যাগ করেন বলে বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।

[৪] ড. হাছান জানান, সায়মা ওয়াজেদেরও বেইজিং সফরে আসার কথা ছিলো। তবে তিনি অত্যন্ত অসুস্থ থাকায় আসতে পারেননি।

[৫] মন্ত্রী জানান, ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত চীন অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এবং প্রধানমন্ত্রী শি জিং পিংয়ের সঙ্গে প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্য সব অনুষ্ঠানসূচি সম্পন্ন করেন। প্রধানমন্ত্রী কেবল রাতে চীনে অবস্থান করাটা এড়িয়ে গেছেন।

[৬] প্রধানমন্ত্রীর সফরের শেষ দিন বুধবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশ  ২৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের কথা ঘোষণা করে।

[৭] বুধবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার চীনা সমকক্ষ লি কিয়াং-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। 

[৮] তিন দিনের সফরে গত সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং পৌঁছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়