শিরোনাম
◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল ◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে ◈ ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, আহত ছেলে ◈ টানা তিন ড্রয়ে ইতিহাস, নকআউটে কেপ ভার্দে ◈ স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ উরুগুয়ের ◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৩, ০২:১১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৩, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় কবি আসাদ চৌধুরীর দাফন সম্পন্ন

শাখাওয়াত মুকুল, কানাডা: কানাডার টরন্টোয় অন্তিম শয্যায় শায়িত হলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি আসাদ চৌধুরী। টরন্টোর স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ৩টায় অন্টারিওর 'ডাফিন মিডোস কবরস্থানে' কবিকে দাফন করা হয়।

এর আগে জুম্মার নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো জামে মসজিদে কবি আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কবির কফিনে ফুলেল শ্রদ্ধা জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. খলিলুর রহমান।

এছাড়া, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন রাষ্ট্রদূত খলিলুর রহমান।

এসময় উপস্থিত বাংলাদেশিরা কবিকে একনজর দেখতে ভীড় জমায়।

কবির জানাজায় উপস্থিত  বাংলাদেশের মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ জানান, কবি আসাদ চৌধুরী ছিলেন একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন বাংলা সাহিত্যের উজ্জল নক্ষত্র। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি অভিভাবক।

বাংলাদেশি কানাডিয়ান অনুজীব বিজ্ঞানি ড. সোয়েব সাঈদ জানান, কবি আসাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের প্রাণ।

বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী সামিমুল হাসান জানান, বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন কবি আসাদ চৌধুরী। এমন একজন কবি পরবর্তী প্রজন্মে আর ফিরে আসবেনা।

উল্লেখ্য, টরন্টোর স্থানীয় সময় বুধবার(৫ অক্টোবর) বুধবার দিবাগত রাত ৩টায়   হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান কবি আসাদ চৌধুরী। গেল বছরের নভেম্বরে ব্লাড ক্যন্সার ধরা পড়ে কবির শরীরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়