শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ শ্রমিক আটক

অবৈধ শ্রমিক আটক

মাজহারুল ইসলাম: দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ডিবিকেএল শুক্রবার (২৬ মে) ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, বৈধ কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার (২৫ মে) জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে এ নির্মাণ শ্রমিকদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি ছাড়াও, মিয়ানমারের ২৩ জন, ইন্দোনেশিয়ার ১১ জন এবং পাকিস্তানের ১০ জন নাগরিক রয়েছেন। চ্যানেল ২৪

ডিবিকেএল পরিচালিত রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই আটক অভিযানে অংশ নেয়। রেডিওটুডে, আরটিভি 

ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল। সম্পাদনা: সাজ্জাদুল ইসলাম

এমআই/এসআই/এইচএ

  • সর্বশেষ