শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী শ্রমিকদের জন্য যে সুখবর দিলো সৌদি আরব

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটি। এখন চাইলে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবেন। আর এ সুযোগ থাকছে ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ বলেন, ‘২০২৪ সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন, তারা আগামী বছরের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে বৈধ হতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যাদের ইতোপূর্বে হুরুব দেওয়া হয়েছে, এই হুরুবপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবেন। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে ১ নভেম্বর থেকে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।’

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট বলেন, ‘হুরুব প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। আর এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে।’

প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্যসেবা চালু রাখা হয়েছে জানিয়ে দূতাবাস থেকে আরও বলা হয়, ‘প্রবাসীরা চাইলে দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা নিতে পারবেন। এ ছাড়া যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি, তারাও দ্রুত এই সুযোগ নিতে পারেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়