শিরোনাম
◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিআরইউ'র নবনির্বাচিত সভাপতি সালেহ ও সাধারণ সম্পাদক সোহেল

মনিরুল ইসলাম  : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ এ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

এছাড়া যারা নির্বাচিত হলেন- সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, ও তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।

শনিবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। তার মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। ফলে নোমানীকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যাবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন।

ডিআরইউর সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন, বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

  • সর্বশেষ