শিরোনাম
◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১০:০৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যু

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র বার্তা সম্পাদক সীমান্ত খোকন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর চামেলীবাগের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় সীমান্ত খোকনের স্ত্রী শামীমা আক্তার  ও মেয়ে বাসায় ছিলেন। পুলিশ এসে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর সময় তার দুই ছেলে বাসার বাইরে ছিলেন। গতকালই পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।

পল্টন থানার এসআই মোহাম্মদ ইউসুফ মানবজমিনকে বলেন, আমরা এখানে এসে ঝুলন্ত অবস্থায় তাকে পেয়েছি। একটি অপমৃত্যুর মামলা করেছি আমরা। ময়নাতদন্ত করার পরই জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। ঘটনাস্থলে উপস্থিত সীমান্ত খোকনের ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক ইকবাল করিম নিশান জানান, সীমান্ত খোকন মানসিক ও শারীরিকভাবে ভালো ছিলেন না। সবসময় বলতেন তার দুর্বল লাগে। শরীর ভালো লাগে না। এর আগে মায়ের মৃত্যুর পরও বেশ ভেঙে পড়েছিলেন তিনি।

সবমিলিয়ে হতাশায় ভুগছিলেন। তার সর্বশেষ কর্মস্থল এনটিভি জানায়, সীমান্ত খোকন বেশ কিছুদিন ধরেই অফিসও করেননি। অসুস্থতার কারণে তাকে ছুটিতে থাকতে বলা হয়েছিল। পারিবারিক সূত্র জানায়, দুপুরের দিকে দরজা বন্ধ করে দেন সীমান্ত। পরে চাবি দিয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন সীমান্ত খোকন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। এনটিভি’র আগে দীর্ঘদিন তিনি কাজ করেছেন দৈনিক মানবজমিনে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। স্ত্রী, দুই ছেলে ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি। 

পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ নেয়া হবে কর্মস্থল এনটিভি কার্যালয়ে। সেখান থেকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া হবে। জানাজা শেষে সেখানেই দাফন করা হবে। 

সীমান্ত খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী সীমান্ত খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
এ ছাড়া এনটিভি’র চেয়ারম্যান মোসাদ্দেক আলী সীমান্ত খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও সীমান্ত খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।