শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক শাওন

মোশতাক আহমেদ, নারায়নগঞ্জ: জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আবদুস সালাম তৃতীয় বারের মতো সভাপতি এবং চ্যানেল ২৪ এ-র স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ইমামুল হাসান স্বপন, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়,অর্থ সম্পাদক শওকত এ সৈকত, কার্যকরী কমিটির সদস্য আফজাল হোসেন পন্টি,আনিসুর রহমান জুয়েল,সাবিত আল হাসান, শরীফ উদ্দিন সবুজ ও রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

বিকাল ৩টায় ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ৬টা পর্যন্ত চলে। নির্বাচনের মোট ৪৮ ভোটারের মধ্যে ৪৪ জন ভোট প্রদান করেন। ১১টি পদের জন্য দুটি প্যানেলে ২২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর আগে সোমবার (১৫ জুলাই) সকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিনার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য বিমল রায়। কমিশনার হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য খন্দকার শাহ আলম ও ড. রুমন রেজা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়