শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৪, ০১:২৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৪, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তির ছড়া: কাজী জহিরুল ইসলাম 

কাজী জহিরুল ইসলাম 

শান্তির ছড়া

কাজী জহিরুল ইসলাম 

 

শান্তি-মিশন অ্যাম্বাসেডর ছুটছি আমি রাত্রি-দিন
সাপগুলোকে আনতে বশে বাজাই অহোরাত্রি বীণ।
জাপান থেকে চা পান করে উড়াল দিলাম আক্রা
নৈশভোজে দ্রাক্ষারসের সঙ্গে চিবোই কাঁকড়া।
ইহুদিদের আগ্রাসনে দাস্ত ফিলিস্তিন-গাজা
তেল-আবিবে নেমেই খুঁজি আস্ত ইলিশ-ডিম ভাজা।
শান্তি-মিটিং চুক্তি হবে মোল্লা-রাবাই-পাদ্রীদের
রিজ হোটেলে যাচ্ছি আমি পশ্চিমাদেশ মাদ্রিদের।
কোপেনহেগেন, মস্কো, প্যারিস যাচ্ছি ছুটে বুধভাতে
পাস্তা পিজা জায়রো ফেলে তৃপ্তি খুঁজি দুধভাতে।
ল্যাটিনো দেশ নিসর্গের এক দৃশ্য আছে কানকুনে
ডিনার শেষে ঢেকুর তুলি বঙ্গদেশের পান-চুনে।
পাক-ভারতে ঘি ঢালে রোজ অমিত-নরেন, জাফ্রি-খান
এই আগুনে জল দেবে কী ফায়ার-ব্রিগেড আফ্রিকান?
শান্তি-আলাপ মিষ্টি হবে বিনয়বাবুর গুড় কিনি
আফ্রিকাতে বসছে সভা ইসলামী দেশ বুরকিনি।
যুদ্ধপাখি ঝাঁকে ঝাঁকে বসরা, মসুল, সাহারায়
ওরাই আবার খুদ-কুড়ো দেয় ন্যস্ত যারা পাহারায়।
বাংলাদেশে ফেলছে তাঁবু ভয়ার্ত রোহিঙ্গারা
এক কোটি লোক ইলিশ-পটল, খাচ্ছে পুরি-সিঙ্গারা।
আর হবে কী ঘরে ফেরা রাখাইন দেশের পর্বতে?
নেশার আফিম কে মেশালো বাংলাদেশের শরবতে?
জ্বলছে আগুন কার মদদে কিয়েভ এবং খারকিভে?
খুঁজতে গেলে আচ্ছা ধোলাই, শান্তিগুরু মার দিবে।
ছুটছি আমি দেশ থেকে দেশ যাচ্ছি নানান কালচারে
শান্তি এখন বিশ্ব-ভাগাড় হাড্ডি চোষে ভালচারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়