শিরোনাম
◈ আইসি‌সি‌তে কানাডার সদস্যপদ স্থগিত, ত‌বে খেলায় অংশ নি‌তে পার‌বে  ◈ ইউরোপের বাকস্বাধীনতা বিতর্ক: কার জন্য স্বাধীনতা, কার জন্য শাস্তি? ◈ তিন কোটি খুচরা ব্যবসায়ীকে করের আওতায় আনছে এনবিআর ◈ বাংলা‌দেশ দ‌লের অ‌ধিনায়ক জ্যো‌তি রোমাঞ্চকর বিশ্বকাপ যাত্রার অপেক্ষায়   ◈ বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন ◈ লেবাননের হিজবুল্লাহর হামলায় ধ্বংস ইসরাইলের আয়রন ডোম ◈ সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা চলছে: রিজভী  ◈ ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি, ধর্ষণ করেছে ডলার, মেয়েটাকে এনে দিলে দুই লাখ টাকা দিবে: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ◈ পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব ◈ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ফের সচল ইরানের ‘মিসাইল সিটি’, ইরানকে থামানো কতটা কঠিন তা দেখাল নতুন তথ্য

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৩, ০৩:৩১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৩, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ বিল কমানোর ৯ কৌশল

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ বিল নিয়ে মোটামুটি সবাই দুশ্চিন্তায় থাকেন। লাইট, ফ্রিজ, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, আয়রন মেশিনসহ আরো অনেক কাজে বিদ্যুৎ খরচ হয়। আর মাস শেষে বিদ্যুতের বিল হয়ে যায় অনেক। আবার এসি ব্যবহার না করেও অনেকের ইউনিট বেশি পুড়েছে। জানেন এর কারণ কি? শুধু বিদ্যুতের বিল বাঁচাতে হবে এমন নয়, বিদ্যুৎ সংরক্ষণও করতে হবে। কিছু নিয়ম মেনে চললে এই বিলের খরচ কমানো যায়।

জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর ৯ কৌশল-

১. মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে।

২. বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না। এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পোড়ে।

৩. ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।

৪. যে কোনও বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন। কোনও যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক।

৫. পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই দশ-পনেরো বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না করে আধুনিক যন্ত্র ব্যবহার করুন।

৬. ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিয়ম।

৭. রোদ পড়ে এমন জায়গায় এসির আউটলেট রাখবেন না। অনেকে মাথার উপরে একটি শেড করে দেন। এটিও ভুল ধারণা। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাপ হয় তাড়াতাড়ি।

৮. এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়।

৯. দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।

নিয়ম করে সব যন্ত্রেরই সার্ভিসিং করান সময় মতো। এতে যন্ত্র ভালো থাকে ও কম বিদ্যুৎ টানে। সুত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়