শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : আ‌ইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের বিরু‌দ্ধে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। ৪২ বলের ইনিংসটিকে তিনি সাজিয়েছেন ৯টি চার ও ৩টি ছয়ের মারে। ব্যক্তিগত পদক জয়ে শীর্ষে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস ওপেনার জিতেছেন উদীয়মান প্লেয়ার, সুপার স্ট্রাইকার অব দ্য সেশন, সুপার সিক্সেস অব দ্য সেশন, সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার।

১৫ বছর বয়সি সূর্যবংশী এই আইপিএলের ১৬ ম্যাচে এক সেঞ্চুরিতে রান করেছেন ৭৭৬। ৭৩২ রান নিয়ে দুইয়ে গুজরাটের শুভমান গিল। টুর্নামেন্টে অন্তত ১৫ রান করেছেন, এমন কারো স্ট্রাইকরেট সূর্যবংশীর চেয়ে বেশি নয়। ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করার পথে তিনি খেলেছেন ২৩৭.৩০ স্ট্রাইকরেটে। হাঁকিছেন আসরের সর্বোচ্চ ৭২ ছক্কা, যা দ্বিতীয় স্থানে থাকা অভিষেক শর্মার চেয়েও ২৯ বেশি।

৭২টি ছক্কা মারা সূর্যবংশী মার মেরেছেন ৬৩টি, তার চেয়ে আরও বেশ কয়েকজন বেশি চার মেরেছেন, সর্বোচ্চ ৭৫টি মেরে পুরস্কার জিতেছেন সাই সুদর্শন। তার গুজরাট সতীর্থ মোহাম্মদ সিরাজ জিতেছেন সর্বোচ্চ ডট বল দেওয়ার পুরস্কার। ১৭ ম্যাচে তিনি দিয়েছেন ১৭২টি ডট।

আসরের সেরা বোলারের পুরস্কার গেছে গুজরাটের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার দখলে। মোহাম্মদ সিরাজের সঙ্গে তার জুটি গুজরাটকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। ২১.৫৮ গড় ও ৯.৬৮ ইকোনমিতে তিনি নিয়েছেন ২৯ উইকেট। এছাড়া মানিশ পান্ডের কাছে সেরা ক্যাচ ও পাঞ্জাব কিংসের ঘরে গেছে ফেয়ারপ্লের পুরস্কার।

  • সর্বশেষ