শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৫ জুন, ২০২৩, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২৩, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত লিচু খেলে যা হয়

লিচু

হ্যাপী আক্তার: লিচু খেতে ভালবাসেন অনেকেই। সুমিষ্ট এই ফল এক-দুটো খেলে মন ভরে না। তবে লিচু খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। লিচু যে রক্তচাপ কমিয়ে দিতে পারে। সূত্র: আনন্দবাজার 

পুষ্টিবিদেরা বলেন, পটাশিয়াম, ফাইবার এবং প্রোটিনে ভরপুর লিচু পরিমিত পরিমাণে খেলে, তা শরীরের নানা উপকারেও লাগে। তবে লিচুতে শর্করার পরিমাণ বেশি। তাই ডায়াবিটিস রোগীদের জন্য এই ফল বেশি খাওয়া সমস্যার কারণ হতে পারে। চিকিৎসকেরা বলছেন, ওজন বেড়ে যাওয়া থেকে টাইপ ২ ডায়াবিটিস— সবের পিছনে থাকতে পারে লিচুর হাত।

বেশি লিচু খেলে কী কী হয়?

স্থূলতা: পরিমিত পরিমাণে লিচু খেলে সাধারণত সমস্যা হওয়ার কথা নয়। তবে, খেতে ভাল লাগছে বলেই যদি মুঠো মুঠো লিচু খেয়ে ফেলেন, তা হলে ওজন বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়।

রক্তচাপ কমে যাওয়া: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে লিচু। কিন্তু যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই, তাঁরা যদি পরিমাণে অনেকটা লিচু খেয়ে ফেলেন, তা হলে রক্তচাপ কমে উল্টো বিপত্তি হতে পারে।

অ্যালার্জি: কোনও খাবার থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকলে, লিচুর বিষয়ে সচেতন হতে হবে। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত লিচু খেলে ত্বকে র‌্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। কারও কারও ক্ষেত্রে শ্বাসকষ্টের লক্ষণও প্রকাশ পায়।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়