শিরোনাম
◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ আসনের সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পূর্ববর্তী সময়ে কঠিন সময় ছিল, এখন আমরা এদেশে স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম করতে পারি। বিএনপি সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে।

তিনি আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, ইসলাম ধর্মের মূলকথা হলো শান্তি। এদেশ ছোট্ট একটি দেশ, আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এদশের সকল মানুষ সমান, যে নিশ্চয়তা পৃথিবীতে ইসলাম ধর্ম দিয়েছে। ইসলামের অপর নাম হলো সাম্য ও শান্তির ধর্ম। এজন্য বিশ্বের বুকে ইসলাম একটি বিশিষ্ট ধর্ম হিসেবে পরিচিত। এই ধর্ম কারও মধ্যে কারও ভেদাভেদ করে না। এই ধর্ম সকল মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেয়। আমরা বাংলাদেশে সব মানুষ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই। এখানে আমরা কারও সঙ্গে ভেদাভেদ চাই না।

মঈন খান বলেন, আসুন আমরা মহান আল্লাহ তায়ালা  ঈদুল আযহার যে আত্মত্যাগের শিক্ষা আমাদের দিয়েছেন যেই শিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে, এদেশের সত্যিকার নাগরিক হয়ে গড়ে উঠি এবং বাংলাদেশকে  বিশ্বের বুকে সম্মানের সাথে পরিচিত করি।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা প্রমূখ।

  • সর্বশেষ