শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুলায় বসিয়ে রাখলেই তৈরি পেশওয়ারি বিফ

খুব সহজ ও সাধারণ রান্নার পদ্ধতি, কিন্তু খেতে নিলেই যেন মুখে মিলিয়ে যায়। বলছি পেশওয়ারি বিফের কথা। এটি রান্না করতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। এমনকী কষানো কিংবা ভুনা করার ঝামেলাও নেই। শুধু চুলায় রান্না চাপিয়ে দিয়ে চুপচাপ বসে থাকা। একটা সময় দেখতে পাবেন আপনার সুস্বাদু ডিশ পরোটা, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশনের জন্য একদম তৈরি। চলুন তবে জেনে নেওয়া যাক পেশওয়ারি বিফ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

ঘি- ৪ টেবিল চামচ

Advertisement

পেঁয়াজ- ২-৩টি

আদা- ১ টুকরা

রসুন- ২টি

টমেটো- ২টি

আলু- ৪-৫টি

দারুচিনি- ১ টুকরা

লবঙ্গ- ১টি

গোলমরিচ- ২-৪টি

কাঁচা মরিচ- ৭-৮টি

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মাংসে ভালোভাবে লবণ মেখে আধা ঘণ্টার মতো রেখে দিন। রান্নার হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে তাতে মাংসগুলো মিনিট পাঁচেক ভেজে নিতে হবে। এরপর তাতে পেঁয়াজ ও আদা আস্ত দিয়ে দিন। এরপর রসুন, গোলমরিচ, কাঁচা মরিচ, টমেটো, আলু, দারুচিনি, লবঙ্গ দিয়ে ঢেকে দিতে হবে। মিনিট দশেক বেশি আঁচে রান্না করে এরপর অল্প আঁচে দুই ঘণ্টা রেখে দিতে হবে। প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন। এরপর নামিয়ে পরিবেশন করুন।

  • সর্বশেষ