শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচা আমের শরবত পানের স্বাস্থ্যগুণ, কী বলছে বিশেষজ্ঞরা

গরমে ঘরের বাইরে বের হলে শরীর যেন ক্লান্ত হয়ে যায়। এমন সময় বাসায় ফিরে এক গ্লাস কাঁচা আমের শরবত সত্যিই স্বস্তি দেয়। বাজারে এখন কাঁচামিঠা আম সহজলভ্য—এ দিয়ে চাটনি, আম ডাল বা টক-মিষ্টি আচারও বেশ উপাদেয় লাগে।

তবে শুধু স্বাদের জন্যই নয়, কাঁচা আম স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক এর কিছু গুণাগুণ—

১. প্রচণ্ড গরমে শরীরকে সুরক্ষা দিতে কাঁচা আম কার্যকর। এটি হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীরে সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণে ভূমিকা রাখে।

২. কাঁচা আমে প্রচুর ভিটামিন সি, ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শ্বেত রক্তকণিকার কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে।

Advertisement

৩. হজমের সমস্যা যেমন বদহজম বা কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাঁচা আম উপকারী। এটি হজমে সহায়ক এনজাইম নিঃসরণ বাড়ায়।

৪. এতে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের রেটিনার জন্য ভালো, আর ভিটামিন এ চোখের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

৫. কাঁচা আমে থাকা ভিটামিন সি মুখের ঘা নিরাময়ে সহায়ক এবং স্কার্ভি বা মাড়ি থেকে রক্তপাতের মতো সমস্যা সমাধানে উপকার দেয়।

  • সর্বশেষ