শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকানের মতো সুস্বাদু খোয়া বরফি তৈরির সহজ রেসিপি

মিষ্টি পছন্দ করেন না— এমন মানুষ খুব কমই আছেন। মিষ্টি দেখলেই লোভ সামলাতে পারেন না। বাঙালির পছন্দের এই মিষ্টি যদি হয় বরফি, তবে তো কোথাই নেই। বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের প্রিয় মিষ্টি বরফি। খোয়া আর দুধের অনবদ্য সৃষ্টি। আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন দোকানের মতোই এই বরফি। 

উপকরণ

খোয়া– ৪ কাপ, দুধ– ১/২ কাপ, ঘি– ২ টেবিল চামচ, ফিটকিরি– ১/৪ চা চামচ, চিনি (গুঁড়া করা) – ২২৫ গ্রাম এবং বাদাম– এক মুঠো (সাজানোর জন্য)।

প্রণালি

বরফির প্রধান উপাদান হচ্ছে— কাজুবাদাম বা খোয়া ক্ষীর। প্রথমে একটি বাটিতে খোয়া ভালো করে গুঁড়ো করে নিন। এরপর  ঘি দিন। ঘি গরম হলে তাতে দুধ ও খোয়া একসঙ্গে দিয়ে দিন। এবার ওই মিশ্রণের ওপর ফিটকিরি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আর চিনি কিংবা গুড় দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার কড়াইতে মাঝারি আঁচে গরম করতে দিন। ধীরে ধীরে স্বাদমতো চিনি যোগ করুন। ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না পুরোপুরি চিনি মিশে যায়। প্রায় ৪–৫ মিনিট ভালো করে নাড়ুন। এরপর মিশ্রণটি একটি পাত্রে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করুন।

এবার একটি অ্যালুমিনিয়ামের ট্রেতে ঘি মাখিয়ে তাতে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিন। চাপা দিয়ে ঢেকে একদিন রেখে দিন। পর দিন বরফির মিশ্রণ নিয়ে একটি বাটার পেপার-ঢাকা প্লেটে উল্টে দিন। ভালো করে ট্রেতে ছড়িয়ে দিন। বাদাম কেটে তার ওপর ছড়িয়ে দিন। আরও একটি বাটার পেপার ওপরে দিয়ে ২০–৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে ছুরি দিয়ে ছোট ছোট করে বরফির আকারে কেটে নিন। ব্যাস তৈরি দোকানের মতো বরফি। 

  • সর্বশেষ