শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রিজে মাংস সংরক্ষণ: টিপস, তাপমাত্রা ও সতর্কতা

কোরবানির মাংস দ্রুত বরফ করতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

কমবেশি সব বাড়িতে একটি কিংবা একাধিক ফ্রিজ রয়েছে। গরমের জায়গায় খাবার টাটকা রাখতে ফ্রিজের বিকল্প নেই। ঈদুল আজহা বা কোরবানির দিন ফ্রিজে মাংস সংরক্ষণ করতে হয় অন্যান্য সময়ের চেয়ে বেশি। দেখা যায় একসঙ্গে অনেক মাংস রাখার ফলে বরফ হতে সময় নেয়।

ফলে অনেক সময় মাংস নষ্ট হয়ে যায় কিংবা স্বাদ নষ্ট হয়ে যায়। ফ্রিজ একসঙ্গে এতো লোড নিতে না পেরে দেখা যায় ফ্রিজেও সমস্যা। তবে এক্ষেত্রে আপনাকে ফ্রিজের সঠিক তাপমাত্রা সেট করে দিতে হবে। তাহলে মাংস দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে হলে সঠিক পদ্ধতিতে এবং নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে রাখা খুব জরুরি। ভুলভাবে রাখলে মাংস নষ্ট হয়ে যেতে পারে বা স্বাদ-গন্ধ নষ্ট হয়ে যেতে পারে।

কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে হলে ডিপ ফ্রিজের তাপমাত্রা -১৮°C বা তার কম রাখা উচিত এবং মাংসগুলো ছোট প্যাকেট করে এয়ারটাইটভাবে ফ্রিজে রাখা উচিত। ভালো সংরক্ষণের জন্য ফ্রিজের জায়গা ও শীতলতা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সংরক্ষণ করলে মাংসের গুণগত মান, স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।

আসুন জেনে নেওয়া যাক ফ্রিজে মাংস রাখার সঠিক নিয়ম ও তাপমাত্রা কত হবে-

ডিপ ফ্রিজের তাপমাত্রা: ডিপ ফ্রিজের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার কম। এই তাপমাত্রায় মাংস ৬ মাস বা তার বেশি সময় পর্যন্ত ভালো থাকে। দ্রুত বরফ জমার জন্য প্রথম ২৪ ঘণ্টা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও সেট করা যেতে পারে, এরপর মাইনাস ১৮ তে রাখা উত্তম। তবে বাংলাদেশে সাধারণত যেসব হাউজহোল্ড রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ ব্যবহার করা হয়, সেগুলোর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্টভাবে না লিখে ১ থেকে ৭ বা মিনিমাম থেকে ম্যাক্সিমাম হিসেবে স্কেল দেওয়া থাকে। এক্ষেত্রে কোরবানির সময় ডিপ ফ্রিজে ৪ বা ৫ এ সেট করুন। এতে মাংস সহজে বরফ হবে এবং ৬ মাস পর্যন্ত ভালো থাকবে।

ফ্রিজারের উপরের চেম্বারে ডিপ: যদি আপনার ফ্রিজের উপরের চেম্বারে ডিপ হয় তাহলে এর আদর্শ তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। এটি ডিপ ফ্রিজ কার্যকর না হলেও ১-২ মাস পর্যন্ত মাংস ভালো রাখতে পারে। তবে আমাদের দেশের ফ্রিজের অনুযায়ী ৭ অথবা সুপার ফ্রিজ মোড / ফাস্ট ফ্রিজ ফিচার থাকলে তা অন করুন প্রথম ২৪ ঘণ্টার জন্য, দ্রুত বরফ জমবে।

রেফ্রিজারেটরের নিচের অংশে ডিপ:  দি আপনার ফ্রিজের নিচের চেম্বারে ডিপ হয় তাহলে এর আদর্শ তাপমাত্রা ০ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অংশে মাংস খুব বেশি দিন রাখা যাবে না। এই ফ্রিজের ক্ষেত্রে তাপমাত্রা ৩-৪ করে রাখুন। মাংস ভালোভাবে সব বরফ হয়ে গেলে আবার বাড়িয়ে দেবেন।

দ্রুত বরফ জমাতে যা করবেন
>>মাংস ছোট ছোট প্যাকেট করে রাখুন। বড় গাদায় রাখলে বরফ জমতে সময় লাগে। ছোট করে কেটে প্যাকেট করলে বরফ দ্রুত জমে এবং সংরক্ষণে সুবিধা হয়।

>> প্লাস্টিক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করুন। যেন বাতাস ঢুকতে না পারে, এতে ফ্রিজ বার্ন হবে না।

>> ফ্রিজ বেশি খোলা-বন্ধ করবেন না। ঠান্ডা ঠিক রাখতে হলে ফ্রিজের দরজা কম খোলার চেষ্টা করুন।

>> ফ্রিজে পর্যাপ্ত জায়গা রাখুন। অতিরিক্ত গাদাগাদি করলে ঠান্ডা বাতাস সঠিকভাবে সঞ্চালিত হয় না, ফলে বরফ জমে না।

মাংস সংরক্ষণের আরও কিছু পরামর্শ
>> মাংস ভালোভাবে রক্ত ঝরিয়ে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করুন।
>> প্রতিটি প্যাকেটে তারিখ লিখে রাখুন, যাতে আগে সংরক্ষিত প্যাকেট আগে ব্যবহার করা যায় (FIFO পদ্ধতি)।
>> বিদ্যুৎ চলে গেলে ফ্রিজ না খুলে রাখুন যতক্ষণ না বিদ্যুৎ ফিরে আসে।
>> হালকা তাপমাত্রায় অনেক দিন রাখা যাবে না।
>> পানিসহ রেখে দিলে বরফ জমে ফ্রিজের ভেতরে সমস্যা হতে পারে।
>> ভেজা মাংস রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়