শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০১:১৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনের যে সময়ের রোদে ভিটামিন ডি পাবেন

প্রীতিলতা: [২] চলছে বর্ষার মৌসুম। ইমিউনিটি বাড়াতে অর্থাৎ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর স্বার্থে ভিটামিন ডি জরুরি। দেহের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায়। সূর্যের সংস্পর্শে ত্বক ভিটামিন ডি তৈরি করে। 

[৩] একাধিক গবেষণায় জানা যায়, সারা বিশ্বে এখন ভিটামিন ডির ঘাটতি একটি বড় সমস্যা। ডায়াবেটিস, প্রজনন সমস্যা থেকে শুরু করে হাড়ক্ষয় বা অস্টিওপেরোসিস, হৃদরোগ-স্ট্রোক, পলিসিস্টিক ওভারি সিনড্রোম ও দৈহিক স্থূলতারও কারণ হতে পারে ভিটামিন ডির ঘাটতি।

[৪] ভিটামিন ডি পেতে গায়ে রোদ লাগাতে হবে, এটা আজকাল প্রায় সবাই জানেন। কিন্তু দিনের ঠিক কোন সময়ের রোদ গায়ে লাগাতে হবে, সেই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকে। কিন্তু কোন সময়ে রোদ পাবেন তা জানা জরুরি।

[৫] প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে সূর্যালোক বা রোদ ভিটামিন ডির খুব ভালো উৎস। বাইরে বের হয়ে যখন দেখবেন, আপনার ছায়া আপনার তুলনায় ছোট, সেই সময়ের রোদে আপনার ত্বক সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে। দেহের যত বেশি অংশ খোলা রেখে রোদে থাকবে, তত বেশি ভিটামিন ডি পাওয়া যাবে। সম্পাদনা: রাশিদ 

পিটিএল/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়