শিরোনাম
◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল ◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

এল আর বাদল: [২] দেশের কোথাও আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।

[৩] শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

[৪] মহান আল্লাহকে ভুলে গিয়ে একটা সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিলো, তারা নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত।

[৫] তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপুজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতায়ালা ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মানব জাতির রহমত হিসেবে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে দুনিয়াতে পাঠান। পরবর্তীতে এদিনই তিনি দুনিয়া থেকে বিদায় নেন।

[৬] দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়। সম্পাদনা: তারিক আল বান্না

এলআরবি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ