শিরোনাম
◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩, ০২:২৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ওয়াজ মাহফিলে অংশ নেবেন না শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক: বিশিষ্ট আলেম, সময়ের আলোচিত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়েখ আহমাদুল্লাহ আর প্রচলিত ওয়াজ-মাহফিলে অংশগ্রহণ করবেন না। আগামী বছর থেকে তিনি ওয়াজ মাহফিলে অংশ নেওয়া বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

এর আগে এক মাহফিলের প্রশ্নোত্তর পর্বেও এ তথ্য জানান শায়েখ আহমাদুল্লাহ।

তিনি বলেন, মাহফিল আমাদের সমাজে অনেক বড় ভুমিকা রাখছে। মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌছে দিচ্ছে এসব দ্বীনি আয়োজন। তবে ব্যক্তিগতভাবে আমার শরীর এতো চাপ নিতে পারছে না। 

তাছাড়া ফাউন্ডেশন,মাদরাসাসহ প্রচুর কাজ থাকার কারণে মাহফিল করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তাছাড়া মাহফিলের অতিরিক্ত চাপের কারণে ফাউন্ডেশনসহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল না করলেও আসসুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে মসজিদ ভিত্তিক হালকা করা হবে। জেলা ভিত্তিক বড় কোনো মসজিদে এর আয়োজন হবে। সেখানে সবাই উপস্থিত থাকবেন। 

এসব হালাকার জন্য এলাকাবাসীর কোনো টাকা খরচ করতে হবে না। ব্যানারসহ টুকটাক যা খরচ আছে এগুলো ফাউন্ডেশন থেকে করা হবে।

  • সর্বশেষ