শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:৪১ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দিল্লিবাসীর উপর আপনার এত রাগ কেন?’, মোদিকে কড়া চিঠি কেজরিওয়ালের, ফুঁসছে বিজেপি

রাশিদুল ইসলাম: আবগারি দুর্নীতিতে ইতিমধ্যেই জেলবন্দি সেকেন্ড ইন কমান্ড। তার জেরে কপালে চিন্তার ভাঁজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার কেজরির চিন্তা বাড়িয়ে দিল্লির বাজেট স্থগিত করে দিল কেন্দ্র। এমনটাই অভিযোগ আম আদমি পার্টির জাতীয় আহ্বায়কের। এই নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কেজরিওয়াল। ইন্ডিয়ান এক্সপ্রেস

চিঠিতে কেজরি দিল্লির বাজেট না আটকানোর জন্য আবেদন করেছেন। তার জন্য বিজেপি কেজরিওয়ালকে সস্তা রাজনীতি বন্ধ করতে বলেছে। তাদের পাল্টা তোপ, ভারতের প্রধানমন্ত্রীকে নীচু করতে রাজনৈতিক চক্রান্ত আম আদমি পার্টির। কেজরি চিঠিতে লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার কোনও রাজ্যের বাজেট আটকানো হল। আপনার দিল্লির মানুষের প্রতি এত রাগ কেন? দয়া করে দিল্লির বাজেট আটকাবেন না। আপনাকে হাতজোড় করে আবেদন করছি, বাজেটের অনুমতি দিন।”

প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভায় বাজেট পেশ করার কথা ছিল আপের। কিন্তু তা আটকে দিয়েছে কেন্দ্র এমনটাই অভিযোগ কেজরিওয়ালের। তিনি একটি টিভি চ্যানেলে এই কথা বলেছেন। তার জেরে স্বরাষ্ট্রমন্ত্রক, উপরাজ্যপালের অফিস এবং দিল্লি সরকারের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উপরাজ্যপালের অফিস রাজ্য বাজেটের প্রশাসনিক ধরন নিয়ে আপত্তি জানিয়েছে। তাই আবার বাজেট পেশ করার জন্য বলেছে। দিল্লি সরকারের কাছ থেকে চারদিন ধরে প্রতিক্রিয়ার অপেক্ষা করছে মন্ত্রক।

কেজরির অভিযোগ নিয়ে বিজেপির দাবি, “বাজেটের ফাইল নিয়ে দিল্লি সরকার তিনদিন কী করছে বসে! টিভি চ্যানেলে কেন বক্তৃতা দিচ্ছেন কেজরিওয়াল! তার বদলে বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখুন। প্রধানমন্ত্রীকে নীচু দেখাতে পরিকল্পিত চক্রান্ত।”

  • সর্বশেষ