শিরোনাম
◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্কের মহাসচিব হচ্ছেন গোলাম সারওয়ার

গোলাম সারওয়ার

তরিকুল ইসলাম: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সার্কের মহাসচিব হিসেবে বাংলাদেশের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকন এর দায়িত্ব শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। তার  মেয়াদ শেষ হওয়ার পরে ইংরেজি অক্ষর ক্রমানুসারে আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা ছিল। তবে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্কের সদস্য দেশগুলো বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ থেকেই মহাসচিব হচ্ছেন।

পররাষ্ট্র ক্যাডারের ১০ কর্মকর্তা গোলাম সারওয়ার ১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ৩৩ বছরের কূটনৈতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সুইডেনে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী গোলাম সারওয়ার জার্মানিতে ডিপ্লোমা অর্জন করেছে। তিনি যুক্তরাষ্ট্রের নিয়ার ইস্ট-সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থেকে সিনিয়র এক্সিটিউটিভ কোর্স করেছেন।

টিআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়