শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি 

মিয়ানমার জান্তা

মিহিমা আফরোজ: মিয়ানমারে সামরিক সরকার ও বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। এই বিদ্রোহের জেরে সাগাইং ও মালাউইসহ ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে মিয়ানমার জান্তা সরকার। বুধবার(১ ফেব্রুয়ারি) দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঠিক একদিন পর এ ঘোষণা এলো। আনাদোলু এজেন্সি

মিয়ানমারের সামরিক বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক আইন জারিকৃত এসব এলাকার যেকোন ফৌজদারি মামলার শুনানি হবে জান্তা স্থাপিত আদালতে। মৃত্যুদন্ড ও যাবজ্জীবনের মতো দণ্ডের সংখ্যা বাড়ানোর সতর্কতাও দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলের সুযোগ থাকবে না। 

মূলত, মিয়ানমারের যেসব এলাকায় সেনাবাহিনী এবং বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে, সেখানে সামরিক আইন জারি করার নির্দেশ দিয়েছে জান্তা সরকার। সেসব এলাকার মধ্যে অন্তর্ভূক্ত হলো, বাগো অঞ্চলের পাঁচ শহর, কাইনসেইকগি এবং কাওকারেক শহর, তানিনথারি অঞ্চল, মোন রাজ্যের ইয়ে শহর, কারেন রাজ্যের চার শহর, ম্যাগওয়ে অঞ্চলের পাঁচ শহর, সাগাইং অঞ্চলের ১০ শহর এবং ছিন রাজ্যের সাতটি শহর।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে অং সান সুচির সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে। এর আগে ২০২০ সালের নভেম্বরে সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল দেশটির জাতীয় নির্বাচনে জয়ী হয়। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়