শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩০ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনা, গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জন নিহত

ভূমধ্যসাগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনা, গর্ভবতী নারী ও শিশুসহ ৮ জন নিহত - ছবি : আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে নৌ-দুর্ঘটনায় একজন গর্ভবতী নারী ও ৪ বছরের একটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইতালির সংবাদমাধ্যমগুলো বলছে, এছাড়া দুর্ঘটনা কবলিত ওই বোটটি থেকে অন্তত ৪৬ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার আলজাজিরা জানায়, মৃতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। স্থানীয় সময় শুক্রবার ভোরে ল্যাম্পেডুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয় বলে এএফপিকে জানিয়েছেন সেখানকার মেয়র ফিলিপ্পো মানিনো।

সূত্র জানায়, বোটটি উত্তর আফ্রিকা থেকে কয়েক ডজন লোককে বহন করে ইউরোপে প্রবেশ করছিল। তবে আরোহীদের বিস্তারিত পরিচয় ইতালির কোনো পত্রিকা এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।

প্রতিবছরই বেশ সংখ্যক লোক উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে পাড়ি দেয়ার জন্য সমুদ্রপথে এরকম নৌযাত্রার ঝুঁকি নিয়ে থাকে। নৌকাগুলো বেশিরভাগ সময় ওভারলোড নিয়ে অনিরাপদে রওনা হয়। যাত্রীদের বেশিরভাগ ইতালি কিংবা মাল্টাতে জীবন কাটাতে ভূমধ্যসাগর পাড়ি দেয়। উদ্দেশ্য- একটু উন্নত ও স্বস্তির জীবন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়