শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে ১২০ ফিলিস্তিনি কারাবন্দির অনশন ধর্মঘট শুরু

রাশিদুল ইসলাম: ইসরায়েলের কারাগারে অন্তত ১২০ জন ফিলিস্তিনি বন্দি লাগাতার ধর্মঘট শুরু করেছেন। এরইমধ্যে তারা ধর্মঘটের দ্বিতীয় দিন পার করেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিবাদে তারা এই অনশন ধর্মঘটে নেমেছেন। পারসটুডে

সোমবার ফিলিস্তিনের প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের কুখ্যাত নেজেভ কারাগারে অমানবিক পরিস্থিতির প্রতিবাদে ফিলিস্তিনের রাজবন্দিরা গণ অনশন শুরু করেছেন। কমিশন বলেছে, নেজেভ কারাগারের ২৬, ২৭ এবং ৮ নম্বর সেকশনে ফিলিস্তিনি বন্দিদের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে এই লাগাতার অনশন শুরু হয়। এসব সেকশনের বন্দিদেরকে আলাদা করা হয়েছে এবং তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে।
গত শনিবার এই কারাগারের তিনটি সেকশনে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি বন্দিদের ওপর হামলা চালায় এবং এসব সেকশনের বন্দিদেরকে নির্জন কারা কক্ষে রাখা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের একজন নারী সদস্যকে নির্জন কক্ষে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল তারও প্রতিবাদ করছেন ফিলিস্তিনের রাজনৈতিক বন্দিরা।ইসরায়েলের কারাগারে শতশত ফিলিস্তিনি বন্দি বিনা বিচারে আটক রয়েছেন। প্রশাসনিক ক্ষমতাবলে তাদেরকে আটক রাখা হয়েছে এবং ছয় মাস পর পর এসব বন্দির আটকাদেশ বাড়ানো হয়।

  • সর্বশেষ