শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলিয়ন বিলিয়ন ডলার লোকসানের পর সাশ্রয়ী হচ্ছে মেটা, কর্মী ছাঁটাই

রাশিদুল ইসলাম: মন্দা, সুদের হার বৃদ্ধি ও বিভিন্ন জটিলতার কারণে মার্ক জাকারবার্গ চলতি বছরে ৭২ বিলিয়ন ডলার লোকসান দিয়েছেন। ফলে ২০০৪ সালে ফেসবুকের যাত্রা শুরুর পর এই প্রথম ব্যয় সংকোচন নীতিতে যাচ্ছে ফেসবুক। সোশ্যাল মিডিয়াটির মূল কোম্পানি মেটার পরিধি ২০২৩ সালে চলতি বছরের থেকে কম হবে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ। এরইমধ্যে কর্মী ছাটাইসহ অন্যান্য ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনার পরিকল্পনার কথা সামনে এনেছেন তিনি। প্রতিষ্ঠার পর থেকে ফেসবুক যেভাবে একটানা বড় হয়ে উঠছিল, এবার সেই যুগের ইতি ঘোষণা করলেন জাকারবার্গ।  বিজনেস স্টান্ডার্ড 

এর আগে এত বড় পর্যায়ে ব্যয় সংকোচনের রেকর্ড নেই ফেসবুকের। জাকারবার্গ জানিয়েছেন, মেটা আর নতুন করে কর্মী নিয়োগ করবে না। পাশাপাশি ব্যয় কমাতে কিছু প্রজেক্টকে নতুন করে সাজানো হবে। এরফলে আগামি বছর মেটার পরিধি কমে আসবে। এক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে কর্মীদের কাছে বিষয়টি জানান জাকারবার্গ। সামনে বড় মন্দা আসছে এমন আশঙ্কা থেকে ফেসবুকসহ মেটা’র অন্য প্লাটফর্মগুলোতে বিজ্ঞাপন দেয়া কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। ফলে আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছে মেটা।

জাকারবার্গ বলেন, আশা করেছিলাম অর্থনীতি এ সময়ের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে।কিন্তু আমরা সে রকম লক্ষণ দেখছি না। এ কারণে আমাদের রক্ষণশীল নীতি হাতে নিতে হচ্ছে। প্রায় সব বিভাগে কর্মী সংকোচন করা হবে।

মহামারীতে অনলাইন-নির্ভরতা বৃদ্ধিতে বেশির ভাগ প্রযুক্তি কোম্পানিরই আয় বেড়েছিল। এতে নতুন কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ায় কোম্পানিগুলো। কিন্তু করোনার চাঙ্গা পরিস্থিতিতে ভাটা নেমেছে অনেক কোম্পানির আয়ে। এতে নতুন কর্মী নিয়োগ ও বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে প্রযুক্তি কোম্পানিগুলো।

গত জুলাইয়েই জাকারবার্গ সতর্ক করে বলেছিলেন, চলতি বছরে বিভিন্ন বিভাগে নতুন কর্মী নিয়োগ লক্ষণীয়ভাবে কমবে। ৩০ জুন নাগাদ মেটার ৮৩ হাজার ৫০০ কর্মী ছিল। দ্বিতীয় প্রান্তিকে ৫ হাজার ৭০০ নতুন কর্মী নিয়োগ দিয়েছে তারা। প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশের সময় মেটা জানায়, তাদের বার্ষিক ব্যয় পূর্ব প্রাক্কলনের চেয়ে ৩০০ কোটি ডলার কম হবে। 

মেটাই একমাত্র প্রযুক্তি কোম্পানি নয় যারা অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর আগে গত মে মাসে নতুন কর্মী নিয়োগ বন্ধ করে টুইটার। কর্মীদের দেয়া এক নির্দেশনায় যাতায়াত খরচ কমানোর আবেদন করেছে। একই পথে হাটছে গুগলও। সার্চ ইঞ্জিনটি জানিয়েছে, তারাও কর্মী নিয়োগ বন্ধ রাখবে এবং ২০ শতাংশ কর্মী ছাটাই করবে। 

  • সর্বশেষ