শিরোনাম
◈ তিন মা‌সের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটি  ◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তেল রপ্তানিতে নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা

ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

ইমরুল শাহেদ: ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পার্সটুডে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব কোম্পানি ও তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলার মূল্যের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করতে সহযোগিতা করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে তৎপর ইরানি কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব কোম্পানি ইরানের রপ্তানিকৃত তেলের উৎস গোপন রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। বিশ্বব্যাপী নিজের অশুভ লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা দানকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানিতে সহযোগিতা করার জন্য চীন-ভিত্তিক দু’টি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়