শিরোনাম
◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। মেডিকেলের আশপাশে ক্লিনিক রাখা যাবে না। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

আজ সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু কর্নার, স্টোররুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। এ সময় রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং রোগীদের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা শোনেন।

advertisement

পরিদর্শনকালে মন্ত্রী আরও জানান, আগামী অক্টোবর মাস থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। হাসপাতালের কয়েকটি অনিয়ম ধরা পড়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে এই জায়গায় ১০ জন রোগীর ডায়ালাইসিস হবে, ফিজিওথেরাপি হবে। ফিজিওথেরাপির জন্য একটি বিভাগ হবে। আধুনিক প্যাথলজি বিভাগ, রক্ত পরীক্ষা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। শুধু উপজেলা হাসপাতাল নয়, আমরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স করছি। সেখানে ডাক্তার দেওয়া হবে। ১ অক্টোবরের পর টেন্ডার হবে।’

advertisement

সাপে কামড়ে চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে। তবে সাপে কামড় দেওয়ার পরে কিছুক্ষণ রোগীকে পর্যবেক্ষণ করতে হয় যে সাপটি বিষাক্ত কি না এবং বিষক্রিয়ার অবস্থা কী। রোগী দেরিতে এলে ভালো চিকিৎসকের প্রয়োজন পড়ে। আমাদের আরও সাবধান হতে হবে, মানুষকে সচেতন করতে হবে। সাপে কাটলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে।’

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু অনিয়ম ধরা পড়েছে। কিছু পরীক্ষা বাইরে থেকে করানো হয়েছে। স্যালাইন এখানে থাকতে বাইরে থেকে কিনেছে। আবার অনেক রোগী জানেনই না, কোন ওষুধ আমাদের এখানে আছে আর কোনটা বাইরে থেকে কিনতে হয়। দুই-একটি অনিয়ম দেখেছি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

advertisement

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন সুলতানা তিথি ও অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ