শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান

আগামী অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে জাপান। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এখন থেকে স্থায়ীভাবে থাকতে চাইলে আয় হতে হবে জাপানের গড় আয়ের চেয়ে বেশি, জানতে হবে ভালো জাপানি ভাষা এবং থাকতে হবে অন্তত ৩০ বছরের পেনশনের টাকা জমা রাখার হিসাব।

সরকার সাফ জানিয়ে দিয়েছে, প্রবাসীদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, যাতে তারা দেশের জন্য বোঝা না হয়ে দাঁড়ান। 

তবে এই সিদ্ধান্ত জাপানের নিজের জন্যই ক্ষতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। কারণ হিসেবে তারা বলছে, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং জন্মহার কমে যাচ্ছে, ফলে সেখানে প্রচুর শ্রমিকের অভাব রয়েছে। 

২০২৫ সালের শেষ হিসাব অনুযায়ী, দেশটিতে প্রবাসীর সংখ্যা রেকর্ড ৪১ লাখ ছাড়িয়ে গেছে।

advertisement

এখন যদি সরকার প্রবাসীদের স্থায়ী হওয়ার রাস্তা কঠিন করে দেয়, তবে কাজের জন্য বিদেশি দক্ষ কর্মীরা আর জাপানে আসতে আগ্রহ দেখাবে না।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, মূলত জাপানের রাজনীতিতে ডানপন্থী দলগুলোর প্রভাব বাড়ার কারণেই এই পরিবর্তন আসছে।

সরকারের নতুন নীতিতে বলা হচ্ছে, ভিন্ন সংস্কৃতির মানুষদের নিয়ে এসে দেশে সামাজিক ঝামেলা বাড়াতে চান না তারা। এমনকি সাধারণ জাপানিদের মধ্যেও প্রবাসীদের প্রতি মনোভাব আগের চেয়ে কঠোর হচ্ছে।

এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি জাপানি এখন চান না যে তাদের দেশে আরো বেশি বিদেশি আসুক।

  • সর্বশেষ