শিরোনাম
◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত

ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে বিনিয়োগের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জেপিমরগান আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশ্বখ্যাত অ্যাসেট ম্যানেজার, প্রাইভেট-ইকুইটি ফার্ম এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, তার সরকার ‘স্বল্পমেয়াদি লেনদেনের’ পরিবর্তে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চাইছে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিগত স্থায়িত্বের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ এ সময় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

বৈঠকে ব্ল্যাকরক, পিমকো, টিপিজি, জেন স্ট্রিট, ম্যাককোয়ারি, গোল্ডেনট্রি অ্যাসেট ম্যানেজমেন্ট, মেটলাইফ এবং বেশ কয়েকটি প্রাইভেট-ক্যাপিটাল ফার্মের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। এর আগে জেপিমরগান চেজের সহ-সভাপতি ও কনজ্যুমার অ্যান্ড কমিউনিটি ব্যাংকিংয়ের প্রধান নির্বাহী ট্রয় রোরবগের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

জেপিমরগানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিনিয়োগ, বাংলাদেশে মূলধন প্রবাহ, আর্থিক বাজারের উন্নয়ন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, পণ্যের মূল্যবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।

advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

জেপিমরগানের পক্ষে উপস্থিত ছিলেন ট্রয় রোরবগ, পাবলিক সেক্টর গ্রুপের বৈশ্বিক প্রধান মাশা গ্লুখোভস্কি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্ল ইয়ে।

 

  • সর্বশেষ