শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ◈ ইসলামী ব্যাংক ঘিরে ফের উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার সি‌টি হা‌রি‌য়ে দি‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী!

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ করেছেন এক নারী যাত্রী। আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে এমন কাণ্ড করেন তিনি। বাল্টিমোর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এ খবর দিয়েছে ফক্স নিউজ।

শুক্রবার ফ্লাইট ১৭৭৯ বাল্টিমোর বিমানবন্দর থেকে প্রায় দুই ঘণ্টা দেরিতে মায়ামির উদ্দেশে যাত্রা শুরু করে। বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় ৯ নম্বর সারির এক যাত্রীর বিশৃঙ্খল আচরণের বিষয়ে ককপিটে তথ্য দেন কেবিন ক্রুরা। বিমান চলাচল বিষয়ক তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট এয়ারলাইভ জানায়, ৯-ডি নম্বর আসনে বসা ওই নারী যাত্রী নিজের সব পোশাক খুলে ফেলেন। একই সঙ্গে সহযাত্রীদের সামনে চরম আপত্তিকর কাজে লিপ্ত হন।

পরিস্থিতি বেগতিক দেখে বিমানের প্রধান অ্যাটেনডেন্ট অবিলম্বে বিষয়টি এয়ারলাইন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ এবং মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন। একই সঙ্গে অবতরণের পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার অনুরোধ জানান। মাঝপথে কোনো জরুরি অবতরণ না করে বিমানটি নিরাপদে মায়ামি বিমানবন্দরে পৌঁছায়। বিমানটি গেটে থামার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে প্রবেশ করে এবং অভিযুক্ত যাত্রীকে আটক করে নিয়ে যায়। ফ্লাইট চলাকালীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, তা সুনির্দিষ্টভাবে এখনো প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ