শিরোনাম
◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৪ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

মনিরুল ইসলাম : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি। সোমবার সকালে ভোলা সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, ব্রিকস-এ বাংলাদেশ এখনো সদস্য নয় এবং অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলমান। তবে এই জোটে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো সুস্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে এক ধরনের সংরক্ষণ (রিজারভেশন) তৈরি হয়েছে। তবুও বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সে সম্পর্ক অবশ্যই সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে বলে জোর দেন তিনি।

সংস্কার প্রসঙ্গে স্পিকার জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের পরবর্তী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

এ বক্তব্যকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ