শিরোনাম
◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৭ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের খামিস মুশাইত ও আবহা এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করেছে।

অন্যদিকে, ইয়েমেন সরকারের বিমানবাহিনী তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকায় হুথিদের সরঞ্জাম, সদস্য ও সমাবেশ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকার ‘কিল বক্স’ হিসেবে চিহ্নিত স্থাপনাগুলোতে এসব হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ শহর থেকে মোচাগামী সড়কের আশপাশের এলাকাকে সামরিক এলাকা ঘোষণা করে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওই সড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

এর আগে সপ্তাহের শুরুতেই আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখলের দাবি করে হুথিরা। এর মধ্য দিয়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বড় অংশে হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে। সূত্র : আল-জাজিরা।

 

  • সর্বশেষ