শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৩ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা, রাশিয়াকে দায়ী করল জার্মানি

জার্মানির গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর লিপজিগ/হালে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টার পেছনে রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে জার্মান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট বলেছেন, এ ঘটনা ইউরোপে রাশিয়ার চলমান ‘হাইব্রিড অপারেশনের’ একটি অংশ।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলকে পাশে রেখে এক সংবাদ সম্মেলনে ডোব্রিন্ডট বলেন, পুলিশি তদন্ত, অপরাধের ধরন এবং গোয়েন্দা তথ্য—সবকিছু মিলিয়ে ওই হামলার চেষ্টার জন্য রাশিয়াকেই দায়ী করার মতো যথেষ্ট ভিত্তি পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত ৪ আগস্ট সন্ধ্যায় পূর্ব জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে একটি ড্রোন শনাক্ত করা হয়। ড্রোনটির অবস্থান ছিল একটি ইউক্রেনীয় বিমানের কাছাকাছি। পরে সেটিতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্তৃপক্ষ এ ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না। তার ভাষায়, এটি ইউরোপজুড়ে রাশিয়ার বৃহত্তর ‘হাইব্রিড অপারেশনের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Advertisement

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনকে সহায়তাকারী বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সাম্প্রতিক সময়ে নাশকতা ও হামলার চেষ্টার ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছে। এসব ঘটনার পেছনেও রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ

হামলার চেষ্টার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল জানান, এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

এ ছাড়া বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট জেনারেল এবং বার্লিনের রাশিয়ান হাউস সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাঠামোর মধ্যেও রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও রুশ নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়ানোর কথাও জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

মস্কোর পাল্টা হুঁশিয়ারি

বার্লিনের অভিযোগের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, জার্মানির ‘রুশবিরোধী পদক্ষেপের’ জবাব দেওয়া হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বার্লিনের পদক্ষেপের বিরুদ্ধে মস্কো প্রতিক্রিয়া জানাবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানা গেছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জার্মানির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইউরোপ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তাকে যারা হুমকির মুখে ফেলতে চায়, তাদের প্রতিহত করবে।

তিনি আরো জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ