শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে শপিং সেন্টারে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৪

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহর একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে শিশুও রয়েছে।

ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল শুক্রবার (২১ আগস্ট) টেলিগ্রামে জানান, শহরের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলা চালানো হয়। এতে ভবনটিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত হামলায় ১৪ জন নিহত এবং ১২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২২ শিশু রয়েছে। আহতদের মধ্যে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিজ শহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ হামলাকে ‘নির্লজ্জ ও ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

জেলেনস্কি জানান, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারে আঘাত হানে। তার দাবি, জরুরি সেবাদানকারী কর্মীদের লক্ষ্য করেই দ্বিতীয় হামলাটি চালানো হয়ে থাকতে পারে।

Advertisement

টেলিগ্রামে জেলেনস্কি বলেন, এ ধরনের হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আগ্রাসী রাশিয়ার ওপর কার্যকর চাপ প্রয়োগ এবং দেশটিকে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শপিং সেন্টারের বাইরে রাস্তায় আহতদের উদ্ধারে ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

এদিকে মাইকোলাইভ অঞ্চলে পৃথক একটি রুশ হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি।

ফ্রন্টলাইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত শিল্পনগরী ক্রিভি রিহ যুদ্ধের শুরু থেকেই রুশ হামলার শিকার হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া বোমাবর্ষণ আরও জোরদার করেছে। পালটা ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনা, গুদাম ও সরবরাহ অবকাঠামোতে হামলা বাড়িয়েছে।

জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে রুশ হামলায় অন্তত ৪৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ৬১০ জন আহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর এটি এক মাসে বেসামরিক নাগরিক নিহতের সর্বোচ্চ সংখ্যা।

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী সোমবার দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ৩৪ সদস্যের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর মিত্র দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ