শিরোনাম
◈ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ◈ কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল ◈ টানা পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ◈ হামে শিশুমৃত্যুতে বুকের দুধ ও অপুষ্টির প্রভাব ভয়াবহ: গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র ◈ দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন ◈ বিন্না ঘাস কী, কেন এর ব্যবহার বাড়াতে চায় সরকার? ◈ ‘মনে হয়েছিল মরেই যাব’ : কলকাতার হোটেলে আগুন থেকে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ৩ বাংলাদেশি ◈ বাংলাদেশের ব্রহ্মপুত্রের নদের পলিতে রেয়ার আর্থের সন্ধান, খুলতে পারে উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দুয়ার! ◈ এবার হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:২৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল

মনিরুল ইসলাম: ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। 

বুধবার (১৯ আগস্ট) ভোররাতের দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। আগুন লাগার পর ঘন ধোঁয়ায় হোটেলের ভেতরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন অচেতন হয়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

অগ্নিকাণ্ডের সময় হোটেল ও আশপাশের ভবন থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে এয়ার কন্ডিশনারে বিস্ফোরণের সম্ভাবনার কথা বলা হলেও, বিষয়টি এখনো নিশ্চিত নয়। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হোটেলের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

ঘটনাস্থলটি কলকাতার ঘনবসতিপূর্ণ নিউ মার্কেট এলাকার কাছে হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। ভবনটির বিভিন্ন অংশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হয়। 

একই সময়ে পশ্চিমবঙ্গে হোটেলে অগ্নিকাণ্ডের আরেকটি ঘটনা ঘটে। এর মাত্র দুই দিন আগে রাজ্যের তারাপীঠের একটি হোটেলে আগুনে কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরপর এসব ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়