শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ‘দাদার’ বিরুদ্ধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশী দাদা কর্তৃক তালাকপ্রাপ্ত ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশ। 

এই ঘটনায় ভুক্তভোগী যুবতী অভিযুক্ত ব‍্যক্তি শাহাদৎ হোসেন (৪০) এর নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত ব‍্যক্তি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখ এর ছেলে। 

Advertisement

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ভুক্তভোগী ওই যুবতীকে তার শয়ন ঘরের ভীতরে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার পর ওই বৃদ্ধ চলে যাওয়ার সময় উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ওই যুবতী শারীরিক ভাবে সুস্থ হলে ধর্ষণের কথা তার মাকে জানায়। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত‍্যতা পেয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রেকর্ড করে পুলিশ।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব‍্যক্তি গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এই ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব‍্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব‍্যাহত আছে।

 

  • সর্বশেষ