শিরোনাম
◈ টানা পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ◈ হামে শিশুমৃত্যুতে বুকের দুধ ও অপুষ্টির প্রভাব ভয়াবহ: গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র ◈ দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন ◈ বিন্না ঘাস কী, কেন এর ব্যবহার বাড়াতে চায় সরকার? ◈ ‘মনে হয়েছিল মরেই যাব’ : কলকাতার হোটেলে আগুন থেকে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ৩ বাংলাদেশি ◈ বাংলাদেশের ব্রহ্মপুত্রের নদের পলিতে রেয়ার আর্থের সন্ধান, খুলতে পারে উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দুয়ার! ◈ এবার হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ◈ মহাসড়কে ৬০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স: দুর্ঘটনা মোকাবিলায় নতুন যুগের সূচনা ◈ আঞ্চ‌লিক উত্তেজনার কথা ব‌লে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করলো আরব আ‌মিরাত!

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর কারণে কারাগারে থাকা সাবেক এই মন্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে কি না এ বিষয়ে কিছু জানে না মুন্সীগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তার পক্ষে কেউ কোনও আবেদন নিয়ে আসেনি।

তবে বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে দিপাবলি মুন্সীগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। সেখান থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানা গেছে।

দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে তানী দিপাবলি কারাগারে তার মায়ের সঙ্গে দেখে করতে ভেতরে প্রবেশ করেছে। তারপর প্যারোলো মুক্তির বিষয়ে আমরা আবেদন করবো।

সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্যারোলে মুক্তির বিষয়ে কোনও আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, প্যারোলে মুক্তির বিষয়ে তারা এখনও অবগত নন। এ ছাড়া দীপু মনির পক্ষে কেউ কোনও দরখাস্ত নিয়ে কারাগারে আসেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়