শিরোনাম
◈ হত্যাকাণ্ড ধামাচাপায় রেলপথের ভয়ংকর ব্যবহার ◈ মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ ◈ বেসরকারীকরণের উদ্যোগে ঝুঁকিতে পড়তে পারে জ্বালানি খাত ◈ পাহাড়ে চাঁদাবাজির ভয়াল সাম্রাজ্য, বছরে আদায় হাজার কোটি টাকা ◈ প্রশ্নপত্র ফাঁস থেকে আত্মহত্যা, ভারতের শিক্ষাব্যবস্থার নির্মম চিত্র ◈ রাশিয়া থেকে ভারত, পাঁচ দেশ পেরিয়ে নতুন রেলপথের প্রস্তাব ◈ শ্রমবাজারে যুদ্ধের ধাক্কা, বিকল্প গন্তব্য খুঁজছে বাংলাদেশ ◈ উপজেলা পর্যায়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ এসএসসি ফল প্রকাশ আজ, দ্রুত জানবেন যেভাবে ◈ ফ্লাইট দেরি বা বাতিল হলে খাবার-হোটেল-রিফান্ড, কোন এয়ারলাইনস কী দেয়

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৮:৪৯ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে ধীরগতির গান, শেষ হতে সময় লাগবে ৬৩৯ বছর

জার্মানির পূর্বাঞ্চলের এক ছোট চার্চে চলছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও ধীরগতির কনসার্ট। সুরকার জন কেজের একটি সংগীত সেখানে বেজে চলেছে ২৬৪০ সাল পর্যন্ত বাজানোর লক্ষ্য নিয়ে। গত প্রায় ২৫ বছর ধরে টানা বেজে চলা এই সংগীতের ১৬তম সুর পরিবর্তনের মাধ্যমে সম্প্রতি ৬৩৯ বছরব্যাপী এই ঐতিহাসিক প্রকল্পের মাত্র ৪ শতাংশ কাজ সম্পন্ন হলো।

জার্মানির হালবারস্টাটের মধ্যযুগীয় বুরচার্ডি চার্চের ভেতর আয়োজিত জন কেজ অর্গান প্রজেক্ট-এর এই বিরল মুহূর্তে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের ১৫০০ দর্শক। সেখানে একটি নতুন অর্গান পাইপ যুক্ত করে সাত সুরের সঙ্গে অষ্টম সুরের সংমিশ্রণ ঘটানো হয়, যা উপস্থিতদের করতালিতে মুখরিত করে তোলে। প্রজেক্ট ট্রাস্টি বোর্ডের সভানেত্রী অ্যানেলি বোর্গম্যান জানান, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব থেকে একটু থেমে নিজেকে অনুভূতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটি একটি অসাধারণ স্থান।

অ্যাভান্ট-গার্ড সুরকার জন কেজ ১৯৮৫ সালে পিয়ানোর জন্য তৈরি এই সুরকে ‘যতটা সম্ভব ধীরে’ বাজানোর নির্দেশনা দিয়েছিলেন। ২০০০ সালে এই প্রজেক্টের পরিকল্পনা করা হয় এবং প্রথম অর্গানটি তৈরি হয়েছিল ১৩৬১ সালে। সেই হিসাব অনুযায়ী ৬৩৯ বছরের দীর্ঘ সময়কাল নির্ধারণ করে ২০০১ সালের ৫ সেপ্টেম্বর পারফরম্যান্সটি শুরু হয়। এর প্রথম অর্গান সুরটি শোনা গিয়েছিল ২০০৩ সালে।

একটি ইলেকট্রিক ব্লোয়ারের সাহায্যে টানা সুর বাজানো এই চার্চে পরের সুর পরিবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৫ অক্টোবর। অর্গান নির্মাতা ইয়োহানেস হুফকেন জানান, এই পাইপগুলো অন্তত আগামী ৫০০ বছর টিকে থাকবে। এমনকি ২৬৪০ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সমাপনী কনসার্টের জন্য ২ হাজার ৬৪০ ইউরো মূল্যে বংশানুক্রমিক টিকেটও বিক্রি শুরু হয়ে গেছে।

সূত্র: এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়