শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১২:২৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বল‌লেন, ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি

আন্তর্জা‌তিক ডেস্ক : অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।--- পার্সটু‌ডে

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সমীকরণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের এই নতুন অবস্থান ও ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারিন নাইসল এর আগেও মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে—এমন দাবি করার কোনো ভিত্তি নেই। তাঁর মতে, এই সংঘাতের ফলে মার্কিন সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে বিজয় অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো অটুট রয়েছে। নাইসল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধজয়ের কথা বললেও হরমুজ প্রণালী এখনও কার্যত অবরুদ্ধ রয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং অঞ্চলের দেশগুলোর রপ্তানি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

তিনি বলেন, এসব বাস্তবতা প্রমাণ করে যে, ইরান শুধু সামরিক ও রাজনৈতিক চাপ মোকাবিলায় সক্ষমই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

  • সর্বশেষ