শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে ১৪ কর্মী গ্রেফতার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এর ওপর নিষেধাজ্ঞার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া ১৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) লন্ডনের নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে এই বিক্ষোভের আয়োজন করে ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ নামে একটি প্রচারাভিযানকারী সংগঠন। বিক্ষোভকারীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে লিফলেট বিতরণ করে প্যালেস্টাইন অ্যাকশনে যোগ দেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবাদ আইনের ১২ ধারা অনুযায়ী ১৪ জনকে গ্রেফতার করে। এই ধারায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে সমর্থনের আহ্বান জানানো অপরাধ হিসেবে গণ্য হয়। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই গ্রেফতার সরকারের অবস্থান ও বিক্ষোভ দমনে পুলিশের কৌশল আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন ৮৩ বছর বয়সি অ্যাংলিকান যাজক ও দীর্ঘদিনের শান্তিকর্মী রেভারেন্ড সু পারফিট।

ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, ‘সেভিং লাইভস ইজ নট টেররিজম’ শীর্ষক তাদের প্রচারণার এক বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির দাবি, এই প্রচারণা শুরুর পর থেকে সন্ত্রাসবাদবিষয়ক আইনে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সংগঠনটির এক মুখপাত্র বলেন, পুলিশকে প্যালেস্টাইন অ্যাকশনে যোগ দেওয়ার আহ্বানটি ব্যঙ্গাত্মক হলেও পুলিশ সেটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সবাইকে সন্ত্রাসবাদ আইনের ১২ ধারায় গ্রেফতার করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনপন্থি শান্তিপূর্ণ আন্দোলন দমনের পরিবর্তে ব্রিটিশ কর্তৃপক্ষের উচিত দখলদার ইসরাইলি সামরিক বাহিনীর সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যুক্তরাজ্যভিত্তিক কার্যক্রম তদন্ত করা।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়