শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে গেলে শুরু হতে পারে তৃতীয় যুদ্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যদি ভেস্তে যায়, তবে তা দুই দেশের মধ্যে তৃতীয় দফায় বড় ধরনের সংঘাতের সূত্রপাত করতে পারে বলে সতর্ক করেছেন তেহরানভিত্তিক এক বিশ্লেষক। ২০১৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ৪০ দিনের যুদ্ধের পর নতুন কোনো সংঘাত পুরো অঞ্চলের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন তিনি।

ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতা স্মারকের শর্তাবলী মেনে না চলে, তবে আমাদের তৃতীয় একটি যুদ্ধ প্রত্যক্ষ করতে হবে। এই সম্ভাব্য যুদ্ধটি আগের দুটি সংঘাতের চেয়েও অনেক বেশি বিধ্বংসী ও ভয়াবহ হবে।

চলতি বছরের যুদ্ধটি গত বছরের তুলনায় অনেক বেশি জোরালো ছিল উল্লেখ করে এই বিশ্লেষক সতর্ক করেন যে পরবর্তী সংঘাত কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং সমগ্র অঞ্চলের জন্যই মারাত্মক বিপর্যয় নিয়ে আসবে।

অধ্যাপক খোশচেশম আরও জানান, তেহরান এই সংঘাতের অবসান ঘটাতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ইরান কূটনৈতিক পন্থা সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে তৃতীয় দফার যুদ্ধ কেবল এই অঞ্চলের জন্যই নয়, বরং এর বাইরেও সবার জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনবে।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়