শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক

তুরস্ক মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত ‘সাহা ২০২৬’ প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো তাদের তৈরি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইলদিরিমহান’ জনসমক্ষে উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশটি তাদের দূরপাল্লার আঘাত হানার সক্ষমতায় এক বিশাল মাইলফলক অর্জন করল।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরঅ্যান্ডডি সেন্টারের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ২৫ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী, এর পাল্লা বা লক্ষ্যভেদী দূরত্ব প্রায় ৬,০০০ কিলোমিটার (৩,৭২৮ মাইল)।

ক্ষেপণাস্ত্রটিটি জ্বালানি হিসেবে লিকুইড নাইট্রোজেন টেট্রোক্সাইড ব্যবহার করে। এই সিস্টেমে চারটি শক্তিশালী রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম।

‘সাহা ২০২৬’ আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এই উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই প্রদর্শনীতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে তাদের নতুন প্রযুক্তি প্রদর্শন করছে‌।

ইলদিরিমহানের এই আত্মপ্রকাশ মূলত প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান বিনিয়োগেরই প্রতিফলন। দেশটি বর্তমানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এভিয়েশন এবং মহাকাশ প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে।

সাউথ ইস্তাম্বুল আয়োজিত এই প্রদর্শনী বর্তমানে ওই অঞ্চলের অন্যতম প্রধান প্রতিরক্ষা ইভেন্টে পরিণত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংস্থা, সামরিক প্রতিনিধি দল এবং ক্রয় কর্মকর্তারা অংশ নিয়েছেন। মূলত অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনই আঙ্কারার মূল লক্ষ্য। সূত্রঃ টিআরটি ওয়ার্ল্ড 

  • সর্বশেষ