শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:২৩ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকা-ইসরাইলকে লক্ষ্য করে কঠোর বার্তা আইআরজিসির

ব্যাপক গণসংহতি সমাবেশের মাধ্যমে দেশ ও এর ইসলামী প্রশাসনকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য ইরানি জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (২ মে) এক বিবৃতিতে দেশব্যাপী বিশাল সমাবেশগুলোর কথা উল্লেখ করেছে আইআরজিসি, বিশেষ করে সম্প্রতি অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আঃ)-এর জন্মবার্ষিকীতে আয়োজিত সমাবেশ এবং দেশব্যাপী ‘জানফাদা-ই-ইরান’ (ইরানের জন্য ত্যাগ) ক্যাম্পেইনের কথা, যেখানে লাখ লাখ মানুষ শত্রুদের বিরুদ্ধে দেশকে জীবন দিয়ে রক্ষা করার প্রস্তুতি প্রকাশ করে নাম লিখিয়েছেন।

 জাতির উদ্দেশে বলা হয়েছে, ইরান ও ইরানের জনগণ কখনো তাদের শত্রুদের সামনে মাথা নত করবে না এবং কোনো শক্তিই আপনাদের সংকল্পকে দুর্বল করতে সক্ষম নয়।
 
দেশব্যাপী সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে অভিহিত করেছে আইআরজিসি। উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সবশেষ বিনা উসকানির আগ্রাসনের পুরো ৪০ দিনব্যাপী সময়জুড়ে এই বিক্ষোভগুলো অব্যাহত ছিল এবং এখনও চলছে।
 
দেশব্যাপী এই অংশগ্রহণকে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি আগ্রাসনের প্রাথমিক পর্যায়ে পূর্ববর্তী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন (সর্বোচ্চ নেতা হিসেবে)। 
  
আইআরজিসি উল্লেখ করেছে, এই সর্বব্যাপী অংশগ্রহণ ‘জাতীয় ঐক্যের এক ব্যতিক্রমী প্রদর্শনী এবং পৈশাচিক আমেরিকান-জায়নবাদী শত্রুর বিরুদ্ধে এক শক্তিশালী দেশপ্রেমিক প্রতিরক্ষা গড়ে তুলেছে।’
 
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ইমাম রেজা (আঃ)-এর জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত সমাবেশগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, যা ‘বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে শত্রুকে চেনা, পরিস্থিতি মূল্যায়ন করা এবং নিজেদের কর্তব্য অনুধাবন করার ক্ষেত্রে ইরানি জনগণের অন্তর্দৃষ্টির প্রতিফলন’ হিসেবে কাজ করেছে।

শত্রুর মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধকে উপেক্ষা করে সমাবেশগুলোতে অংশগ্রহণের জন্য ইরানি জাতির প্রশংসা করে আইআরজিসি বলেছে, দেশব্যাপী এই সহনশীলতার প্রদর্শন ‘জাতির ঐতিহাসিক স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে’।
 
আইআরজিসি জাতিকে অবিচলভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছে, এই সমাবেশ ও একই সাথে দেশের সক্ষম সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষাই হলো ‘এই সভ্যতার পবিত্র প্রতিরক্ষায় চূড়ান্ত বিজয়ের’ চাবিকাঠি। সূত্র: প্রেস টিভি

  • সর্বশেষ