শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের ‘ফোন চুরির রাজধানী’ লন্ডনে কিশোর গ্যাংয়ের ফোন ছিনতাই বেড়েই চলেছে

বালাক্লাভা মুখোশ আর ই-বাইক এখন লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানো কিশোরদের ‘অস্ত্র’ হয়ে উঠেছে। তারা মুহূর্তেই অসতর্ক যাত্রী বা পর্যটকদের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে। একটি রৌদ্রোজ্জ্বল শুক্রবার রাতে বার্তা সংস্থা এএফপি যখন পুলিশের টহলে যোগ দেয়, তখন পুলিশ কর্মকর্তা হেইডেন ও’কনর চারপাশে সম্ভাব্য শিকার দেখতে পান। তিনি বলেন, ধরুন, আপনার বাস আসতে ২০ মিনিট বাকি।

আপনি ফোন বের করে ইনস্টাগ্রাম স্ক্রল করছেন, আর বুঝে ওঠার আগেই এক ঝটকায় ই-বাইক এসে আপনার ফোন নিয়ে উধাও হয়ে যায়। ও’কনর লন্ডনে এখন চালু থাকা ‘ইন্টারসেপ্টর টিম’-এর সদস্য। তারা চিহ্নহীন (আনমার্কড) গাড়িতে করে শহরজুড়ে টহল দেয়।

তারা চুরি হওয়া ফোনের খবর পেয়ে তা অনুসরণ করে। তবে তার সহকর্মী পুলিশ কর্মকর্তা হেইলি কার স্বীকার করেন, ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই, খুবই কম। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বাহিনী এই সমস্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বড় বিনিয়োগ করেছে।

ফলে শহরটি ইউরোপের ‘ফোন চুরির রাজধানী’ হিসেবে পরিচিতি পাওয়ার পর এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে ড্রোন, লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এবং ইন্টারসেপ্টর টিম ব্যবহার করে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এতে কিছু ইতিবাচক ফলও পাওয়া গেছে।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৮১,৩৬৫টি ফোন চুরি থেকে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭১,৩৯১-এ। অর্থাৎ ১২.৩ শতাংশ হ্রাস পেয়েছে চুরি। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে প্রায় ১৩,০০০টির কম ফোন চুরি হয়েছে।

অ্যালুমিনিয়াম ফয়েলের কৌশল

লন্ডনে চুরি হওয়া ফোনগুলো কয়েক দিনের মধ্যেই বিদেশে পাচার, পুনরায় সক্রিয়করণ এবং বিক্রি করা হয়। সাম্প্রতিক সময়ের আলোচিত ভুক্তভোগীদের একজন ছিলেন বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাবেক শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা মরগান ম্যাকসুইনি। অক্টোবরে তার ফোন ছিনতাই হয়। গত বছর মেট্রোপলিটন পুলিশ একটি আন্তর্জাতিক চক্র ভেঙে দেয়।

তারা বৃটেন থেকে প্রায় ৪০,০০০ চুরি হওয়া ফোন চীনে পাচার করছিল বলে সন্দেহ করা হয়। ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট গ্যারেথ গিলবার্ট বলেন, মাত্র এক সপ্তাহেই আমরা ই-বাইক সংশ্লিষ্ট অপরাধ প্রায় ৪০ শতাংশ কমাতে পেরেছি। তিনি বলেন, আমাদের বার্তা স্পষ্ট। আপনি যদি এসব অপরাধ করেন, আমরা আপনাকে ধরব।

এক শুক্রবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় টহল দেয়ার সময় দেখা যায়, অফিস শেষ করে মানুষজন আড্ডা দিচ্ছে, আর পর্যটকরা বোরো মার্কেট ঘুরে দেখছেন। হঠাৎ পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর আসে ডেপ্টফোর্ড এলাকায় একটি চুরি হওয়া ফোন ট্র্যাক করা গেছে। সঙ্গে সঙ্গে আনমার্কড গাড়ির নীল বাতি জ্বলে ওঠে এবং ও’কনর দ্রুত গাড়ি চালাতে শুরু করেন। ব্যস্ত সন্ধ্যার যানজট পেরিয়ে দলটি এগোতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ফোনটির ট্র্যাকিং সিগন্যাল হারিয়ে যায়। কর্মকর্তারা জানান, চোরেরা ফোন অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখে, যাতে সিগন্যাল ব্লক হয়ে যায়।

সংগঠিত অপরাধের যোগসূত্র

বালাক্লাভার আড়ালে থাকা এসব ফোন ছিনতাইকারী সাধারণত কিশোর। ও’কনর বলেন, সাধারণত তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। একবার টহলের সময় তিনি ১৩ বছর বয়সী দুই কিশোরকেও ধরেছেন। গিলবার্ট বলেন, তারা কিশোর। কিন্তু বড় সংগঠিত অপরাধচক্র তাদের নিয়োগ করে। তিনি আরও বলেন, তারা ভাবতে পারে এটি ছোটখাটো অপরাধ।

কিন্তু আসলে এটি বড় নেটওয়ার্কের অংশ, যা শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে যুক্ত। প্রতি ফোন থেকে চোরেরা সাধারণত ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত আয় করে। গিলবার্ট বলেন, ১৩ বছরের একটি শিশুর জন্য এটি অনেক বড় অংক। তবে এটি তাদের গ্যাং এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ার পথ খুলে দেয়।

পুলিশ জানায়, ওই শুক্রবার রাতের টহলে মধ্যরাতের দিকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে আনমার্কড গাড়ির তুলনায় পুলিশের মোটরবাইক বেশি কার্যকর। কারণ ই-বাইকের সঙ্গে প্রতিযোগিতায় গাড়িগুলো পিছিয়ে পড়ে, যদিও সেগুলো লাল বাতি অমান্য করেই চলে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মার্ক রাউলি মোবাইল নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ১লা জুনের মধ্যে এমন ব্যবস্থা নেয় যাতে চুরি হওয়া ফোন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। অর্থাৎ অপরাধের সুযোগ বন্ধ করা যায়। না হলে তিনি সরকারকে নতুন আইন আনার অনুরোধ করবেন। ও’কনর বলেন, দুর্ভাগ্যজনকভাবে, দেরিতে জানালে আমাদের কিছু করার সুযোগ থাকে না। সূত্র: মানজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়