শিরোনাম
◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের ◈ বিদেশমুখী হতে হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতার টাকা পাবেন যেভাবে ◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:৩৪ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাধিক সেনা নিয়ে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

পেরুর কাছাকাছি আমাজন অঞ্চলে উড্ডয়নের সময় কলম্বিয়ার সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮০ থেকে ১১০ জন সেনা সদস্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিক হতাহতের সংখ্যা এবং দুর্ঘটনার কারণ জানা যায়নি।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, পেরু সীমান্তবর্তী কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলের গভীরে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে সশস্ত্র বাহিনীর সৈন্যদের বহন করার সময় বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া বিমানটি যুক্তরাষ্ট্রের নির্মিত হারকিউলিস সি-১৩০। গত ফেব্রুয়ারির শেষে দিকে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান দেশটির জনবহুল আল্টো শহরে বিধ্বস্ত হয়। এতে ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০ জন আহত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়