শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

আনাদোলু এজেন্সি প্রতিবেদন: দখলদার ইসরাইল ও সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালাচ্ছে ইরানে। এদিকে এই যুদ্ধ ২৩তম দিন পেরিয়েছে। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন।

তিনি রবিবার মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। তুর্কি কূটনৈতিক সূত্র অনুসারে এসব তথ্য জানা গেছে। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন ফিদান। তবে আলাদা আলাদা ফোনে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
  
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে, যে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে যুদ্ধের ফলে মার্চের শুরু থেকে ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বেশিরভাগ জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যা দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ চলাচল করে। এই বন্ধের কারণে জাহাজ চলাচল ও বীমার খরচ বেড়েছে, তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে। তাদের দাবি, এই হামলাগুলো মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো হচ্ছে, যা হতাহতের ঘটনা ও অবকাঠামোর ক্ষতি করার পাশাপাশি বৈশ্বিক বাজার এবং বিমান চলাচল ব্যবস্থাকে ব্যাহত করছে।

  • সর্বশেষ