শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্কোতে ইউক্রেনের এক রাতে ২৮০’র বেশি ড্রোন হামলা

ইউক্রেন রাতারাতি রাশিয়ার ওপর ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ছিল কিয়েভের অন্যতম বড় হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে প্রায় ৯০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একাধিক পোস্টে জানিয়েছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা ২৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারাতভ অঞ্চলে ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন গভর্নর রোমান বুসারগিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, মোট ২৮৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সাল থেকে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে কিয়েভ নিয়মিত রাশিয়ার ভেতরে আঘাত হানছে। ইউক্রেনের দাবি, তারা মূলত সামরিক ও জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্য করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  বলেছেন, চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে, স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের আলোচকরা।

শুক্রবার জেলেনস্কি আরও বলেন, মধ্যপ্রাচ্যে গত মাসের শেষদিকে শুরু হওয়া যুদ্ধের কারণে স্থগিত হওয়া রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী ধাপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট ধারণা চাইবেন কিয়েভের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়